বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাইডেনর সঙ্গে মোদির ফোনালাপ

বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে বাইডেনর সঙ্গে মোদির ফোনালাপ

যুগান্ত বার্তাঃ বাংলাদেশ প্রসঙ্গ নিয়ে মার্কিন   প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের   প্রধানমন্ত্রী   নরেন্দ্র   মোদি। টেলিফোনে   বাংলাদেশ   পরিস্থিতি   আলাপ করেন তারা। 

সোমবার ( ২৬   আগস্ট )  ভারতের   প্রধানমন্ত্রী   সামাজিক   যোগাযোগ   মাধ্যম   এক্স   হ্যান্ডলে   লিখেছেন ,  আজ   মার্কিন   যুক্তরাষ্ট্রের   প্রেসিডেন্ট   জো   বাইডেনের   সঙ্গে   কথা   হলো। 

আঞ্চলিক ও বিশ্বের নানা বিষয়ে মতের আদান-প্রদান হয়েছে। ইউক্রেনে যাতে দ্রুত শান্তি ও স্থিতাবস্থা ফেরে সেজন্য ভারত পূর্ণ সহযোগিতা করবে বলে তাকে জানিয়েছি। 

মোদি   আরও   লিখেছেন ,  বাংলাদেশের   পরিস্থিতি   নিয়েও   আমাদের   মধ্যে   কথা   হয়েছে।   সেখানেও   পরিস্থিতি   দ্রুত   যাতে   স্বাভাবিক   হয়   সে   ব্যাপারে   গুরুত্ব   আরোপ   করা   হচ্ছে।   বাংলাদেশে   সংখ্যালঘু ,  বিশেষ   করে   হিন্দুদের   নিরাপত্তা   ও   সুরক্ষার   বন্দোবস্ত   করা   নিয়েও   কথা   হয়েছে। 

উল্লেখ্য ,  ভারতের   প্রধানমন্ত্রী   নরেন্দ্র   মোদি   সম্প্রতি   পোল্যান্ড   ও   ইউক্রেন   সফরে   গিয়েছিলেন।   ফিরে   এসে   মার্কিন   প্রেসিডেন্ট   জো   বাইডেনের   সঙ্গে   টেলিফোনে   আলাপ   করেন।  

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ