ফের রিমান্ডে সালমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসান

ফের রিমান্ডে সালমান, আনিসুল হক, সাদেক খান ও জিয়াউল আহসান

যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সুমন সিকদার নামে এক যুবককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চতুর্থ দফায় পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

একই সঙ্গে রাজধানীর আদাবরে পোশাক শ্রমিক রুবেল হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং চাকরিচ্যুত সেনা কর্মকর্তা জিয়াউল আহসানেরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) সকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালত তাদের রিমান্ডের আদেশ দেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ