গণমাধ্যমের স্বাধীনতায় আইন পরিবর্তন হবে: তথ্য উপদেষ্টা

গণমাধ্যমের স্বাধীনতায় আইন পরিবর্তন হবে: তথ্য উপদেষ্টা

 যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তী সরকারের নতুন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতা এবং অবাধ তথ্য প্রবাহের জন্য কিছু আইনের পরিবর্তন করতে হতে পারে, সেগুলো দ্রুত করা হবে। স্বাধীন গণমাধ্যমের জন্য যা যা করা প্রয়োজন সবার সঙ্গে আলোচনা করে তা করবো।

রবিবার (১৮ আগস্ট) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দফতর প্রধানের সঙ্গে বৈঠক করেন তথ্য উপদেষ্টা। সেখানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘পুরো কাঠামোগত একটা সংস্কার করতে চাই। সাংবাদিকরা যাতে স্বাধীনভাবে কাজ করতে পারেন, সেটা নিশ্চিত করবো। এ জন্য কয়েকটি আইন রয়েছে, সেগুলোর সংস্কার করা হবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সাগর-রুনি হত্যা মামলার বিচার নিয়ে প্রহসন হয়েছে। যত দ্রুত সম্ভব এ মামলার বিচার হবে।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গণমাধ্যমকে দলীয়করণ করা যাবে না। সাংবাদিকদের মধ্যে বিভেদ থাকা উচিত নয়। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।’

তিনি বলেন, ‘তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটা নয়। আমাকে যত কম দেখানো যায়, আমি সেটাই চাইবো।’

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা