ফতুল্লা চাঁদাবাজির আতংকের আরেক নাম রিয়াদ চৌধুরী

 


বিশেষ প্রতিনিধি: সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনা পতনের পরেই শুরু হয়েছে বিএনপি নেতাদের চাঁদাবাজি ও লুটপাট।

বুধবার (১১ সেপ্টেম্বর),অনুমানিক বিকেল ৪টায় ফতুল্লা  রেললাইন বটতলা এই ঘটনা ঘটে।

 নারায়ণগঞ্জ ফতুল্লা ইউনিয়নের ১ ও ৯ নং ওয়ার্ড বিএনপি ও সাধারণ এলাকাবাসীর উদ্দেগে মাদক ,চাঁদাবাজীর বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও মানববন্ধনটি চলা কালিন রেল লাইন বটতলা আসলে হঠাৎ করে  হামলা চালায় ফাতুল্লা থানার বিএনপির নেতা রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

রিয়াদ চৌধুরী  তার নেতা কর্মী ও সন্রাসী বাহিনী দিয়ে গার্মেন্টস ব্যবসায়ী আক্তার হোসেনের বাড়ি ঘর ও গার্মেন্টস ডাইং  ফ্যাক্টরিতে  ভাংচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে ।

এতে বিএনপি নেতা রিয়াদ মোহাম্মদ  চৌধুরী ও আক্তার হোসেনের শ্রমিক ও এলাকাবাসীর সাথে একটি রলক্ষেত্রের পরিণত হলে দুই পক্ষের উভয় ১০থেকে ১৫ জন  আহত হয়। আহতরা ঢাকার ও নারায়ণগঞ্জের বিভিন্ন হসপিটালে চিকিৎসারত আছেন।

 এতে প্রায় ১৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান গার্মেন্টস ও ডাইং ব্যবসায়ী আক্তার হোসেন। 

ফতুল্লা থানার ওসি সোলেয়মান মাহমুদ পরিদর্শন করে বলেন থানায় অভিযোগ হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানিয়েছেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ