সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে রেকর্ড

সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে রেকর্ড

যুগান্ত বার্তাঃ সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রবাসী আয়ে একটি নতুন রেকর্ড গড়েছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যানুযায়ী, সেপ্টেম্বরের প্রথম সাত দিনে প্রবাসীরা ৫৪ কোটি ৪৫ লাখ ৪০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬ হাজার ৫৩৪ কোটি ৪৮ লাখ টাকা) পাঠিয়েছেন। প্রতিদিন গড়ে প্রায় ৯ কোটি ৭৪ লাখ ২৩ হাজার ডলার প্রবাসী আয় এসেছে। এটি আগের বছরের সেপ্টেম্বর মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি।

এই ইতিবাচক ধারা শেখ হাসিনার পদত্যাগের পর থেকে প্রবাসীদের অর্থ পাঠানোর প্রবাহ বৃদ্ধির কারণে অব্যাহত রয়েছে। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরের প্রথম সপ্তাহের আয় আরও বেশি বেড়েছে, যা করোনা পরবর্তী সময়ের সর্বোচ্চ।

তথ্য বলছে, করোনা পরবর্তী এ যাবৎ কালের সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি সেপ্টেম্বরের প্রথম সাত দিনে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রবাসীরা সংহতি জানিয়ে প্রবাসী আয় কমিয়ে দেয়। এজন্য জুলাই মাসসহ আগস্ট মাসের প্রথম সপ্তাহে প্রবাসী আয় কমে যায়। ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের পর প্রবাসীদের অর্থ পাঠানো প্রবাহ বেড়ে যায়। এর ফলে আগস্ট মাসে প্রবাসী আয় বেড়ে যায়। সেপ্টেম্বর মাসে প্রবাসী আয়ের এই ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে।

তথ্য পর্যালোচনা করলে দেখা যায়, সেপ্টেম্বর মাসের প্রথম সাতদিনে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংকগুলোরা মাধ্যমে এসেছে ১৫ কোটি ২৭ লাখ ৯০ হাজার ডলার। কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে এক কোটি ৪৮ লাখ ৩০ হাজার ডলার। বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪১ কোটি ৫২ লাখ ৭০ হাজার ডলার। আর বিদেশে ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ১৬ লাখ ৫০ হাজার মার্কিন ডলার।  

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা