যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডব: নিহত ১০, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুক্তরাষ্ট্রে হারিকেন মিল্টনের তাণ্ডব: নিহত ১০, ব্যাপক ক্ষয়ক্ষতি

যুগান্ত বার্তাঃ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় হারিকেন মিল্টনের আঘাতে ভয়াবহ ধ্বংসযজ্ঞ হয়েছে, এতে অন্তত ১০ জনের মৃত্যু নিশ্চিত করেছে মার্কিন নিরাপত্তা বিভাগ। বুধবার (৯ অক্টোবর) রাতে ঘণ্টায় ১৯৫ কিলোমিটার গতির ক্যাটাগরি ৩ মাত্রার এই ঝড়টি ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানে।

ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) জানায়, বৃহস্পতিবার সকালের দিকে ঝড়টি শক্তি হারিয়ে ক্যাটাগরি ১-এ নেমে আসে, তবে তখনো ১৫০ কিলোমিটার গতিবেগে তা ধ্বংসযজ্ঞ চালায়।

ফ্লোরিডার বিভিন্ন অংশে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। টাম্পা উপসাগরীয় অঞ্চলে সর্বোচ্চ ক্ষতি হয়েছে, যেখানে আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের দ্রুত সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা