রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান, আটক ১২

রাজধানীতে শৃঙ্খলা ফেরাতে সেনাবাহিনীর নেতৃত্বে অভিযান, আটক ১২

 যুগান্ত বার্তাঃ রাজধানীর খিলক্ষেতের ৩০০ ফিট সড়কে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) রাত ১১টা থেকে ১টা পর্যন্ত চেকপোস্ট এলাকায় এই অভিযান চালানো হয়, যেখানে সেনাবাহিনীর পাশাপাশি ট্রাফিক ও থানা-পুলিশ অংশ নেয়।

অভিযানে মোট ১৩৬টি মামলা দেওয়া হয় এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাদকসেবন, সরকারি কাজে বাধা প্রদান, এবং সিগনাল অমান্য করাসহ বিভিন্ন অপরাধে ১২ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ২৭টি মোটরসাইকেল ও ২টি প্রাইভেট কার জব্দ করা হয়। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে খিলক্ষেত থানায় হস্তান্তর করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন সেনা কর্মকর্তা জানান, অভিযানে অধিকাংশ মামলা দেওয়া হয় মোটরসাইকেল ও কিছু প্রাইভেট কারের বিরুদ্ধে। সিগন্যাল অমান্য, গাড়ির রেজিস্ট্রেশন এবং ড্রাইভিং লাইসেন্সের কাগজপত্র সঠিক না থাকায় এসব মামলা ও জব্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ