বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নিরাপত্তার দাবিতে যুক্তরাষ্ট্রে মানববন্ধন

বাংলাদেশে হেযবুত তওহীদ সদস্যদের নিরাপত্তার দাবিতে  যুক্তরাষ্ট্রে মানববন্ধন 


যুগান্ত বার্তাঃ বাংলাদেশে হেযবুত তওহীদের উপর উগ্রবাদীদের হামলা ও হুমকির প্রতিবাদে নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার স্থানীয় সময় সকাল ১১:০০ টায় এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে হেযবুত তওহীদ নিউইয়র্ক শাখা। বাংলাদেশে হেযবুত তওহীদের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার ও হুমকির ঘটনায় তারা উদ্বেগ প্রকাশ করে এসময় বক্তারা বলেন, হেযবুত তওহীদ একটি অরাজনৈতিক আন্দোলন। এই আন্দোলনের অবস্থান জঙ্গিবাদ, সন্ত্রাস ও উগ্রবাদের বিরুদ্ধে। যে কারণে আন্দোলনের সদস্যরা বিভিন্ন সময়ে উগ্রবাদী গোষ্ঠীর হামলার শিকার হয়েছে। বাংলাদেশে বর্তমানে চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে এই সংগঠনের নেতাকর্মীদের উপর প্রতিনিয়ত হামলার হুমকি ও উস্কানি দিয়ে যাচ্ছে গোষ্ঠীটি। এসময় বাংলাদেশে হেযবুত তওহীদের নিরাপত্তা চেয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান বক্তারা। পাশাপাশি এ ব্যাপারে আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ কামনা করেন তারা।

প্রতিবাদ সমাবেশ শেষে জাতিসংঘ মহাসচিব বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন আমেরিকা শাখার সভাপতি হারুন অর রশিদ , সহ-সভাপতি সারয়ার জাহান সবুজ, প্রচার সম্পাদক মোঃ আশরাফুল আলম, নারীনেত্রী নার্গিস রহমান সহ সকল নেতা কর্মী এবং সদস্যবৃন্দ।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ