এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীর সচিবালয়ে ঢুকে বিক্ষোভ


সচিবালয়ে ফলাফল বাতিলের দাবিতে বিক্ষোভ, আটক ৫৩ শিক্ষার্থী

যুগান্ত বার্তাঃ এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়া শিক্ষার্থীরা ফলাফল বাতিলের দাবিতে আজ বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করে। বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা বাহিনী ৫৩ জন শিক্ষার্থীকে আটক করে।

দুপুরে শিক্ষার্থীরা সচিবালয়ের ছয় নম্বর ভবনের সামনে অবস্থান নেয়, যেখানে শিক্ষা মন্ত্রণালয় অবস্থিত। সেখানে অবিলম্বে ফলাফল বাতিলের দাবিতে তারা শ্লোগান দিতে থাকে। বিক্ষোভে প্রায় একশ'র মতো শিক্ষার্থী উপস্থিত ছিল, যাদের অধিকাংশই পরীক্ষায় অকৃতকার্য হয়েছে।

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী তাদের সঙ্গে কথা বলে সচিবালয় থেকে সরে যাওয়ার অনুরোধ জানালেও তারা অবস্থান ধরে রাখে। এরপর পুলিশ ও সেনাবাহিনী লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে।

কিছু শিক্ষার্থী সেখান থেকে বের হতে সক্ষম হলেও অনেকে সচিবালয়ের বিভিন্ন স্থানে আটকা পড়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনী তাদের একত্রিত করে আটক করে প্রিজন ভ্যানে করে নিয়ে যায়। সচিবালয়ের নিরাপত্তার জন্য বিকেল সাড়ে তিনটায় সবগুলো গেট বন্ধ করা হয়।

এর আগে গত রবিবার একই দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। তারা বোর্ডের ভেতরে ঢুকে ভাঙচুর করে এবং বোর্ড চেয়ারম্যানের কক্ষে হামলা চালায়।

গত ১৫ অক্টোবর এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়। শিক্ষার্থীরা ফলাফল বৈষম্যমূলক দাবি করে 'এইচএসসি ব্যাচ ২০২৪' ব্যানারে আন্দোলন চালিয়ে যাচ্ছে। ঢাকাসহ ময়মনসিংহ শিক্ষা বোর্ডেও বিক্ষোভের ঘটনা ঘটেছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা