ভালুকায় যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি

যুগান্ত বার্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও সেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়েছে। রবিবার সকালে ভালুকা পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অনুষ্ঠিত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে পৌর যুবদলের সভাপতি আতিকুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক তাজমুল হক মন্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ গোলজার হোসেন, এডভোকেট উসমান গনি মল্লিক মাখন, আবদুল্লাহ আল মামুন পাঠান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ শামছুদ্দিন খান, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক মতিউর রহমান মিল্টন, সহ দপ্তর সম্পাদক মাসুদ রানা, যুবদল নেতা সেলিম আকন্দ, সমর পাঠান রিপন, তালুকদার আকমল খান, আশরাফুল, আঃ মান্নান উজ্জল, একাব্বর মন্ডল, অলি উল্লাহ, সোহাগ আহম্মেদ ইকবাল সিজার, হেলাল উদ্দিন প্রমুখ। পরে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা