রমজানে খেজুর-ছোলা-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

রমজানে খেজুর-ছোলা-চিনিসহ ১১ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা

যুগান্ত বার্তাঃ বাংলাদেশ ব্যাংক আসন্ন পবিত্র রমজানে ১১টি খাদ্যপণ্য আমদানিতে দেরিতে বিল পরিশোধের অনুমতি দিয়েছে। এই পণ্যগুলোর মধ্যে রয়েছে- খেজুর, ছোলা, পেঁয়াজ, চাল, গম, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, মোটর ও মশলা।

সোমবার (১১ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়। নতুন নির্দেশনার ফলে ৯০ দিনের সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিটের আওতায় এসব পণ্য আমদানি করা যাবে।

নির্দেশনায় বলা হয়, রমজানের আগে আমদানি লেনদেন সহজ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যেহেতু রমজানে এসব পণ্যের বাড়তি চাহিদা থাকে। আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সুবিধা বহাল থাকবে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত আমদানিকারকদের জন্য সহায়ক হবে।

এছাড়া, ৬ নভেম্বর বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এসব পণ্য আমদানির ক্ষেত্রে আগের ১০০ শতাংশ মার্জিন বা জামানতের মূল্য রাখার নির্দেশ শিথিল করেছে। এখন মার্জিন গ্রাহক-ব্যাংক সম্পর্কের ভিত্তিতে নির্ধারণ হবে।

দেশের বাজারে চাল, গম, পেঁয়াজ, ডাল, ভোজ্যতেল, চিনি, ডিম, ছোলা, মোটর, মশলা ও খেজুরের সরবরাহ নিশ্চিত করতে আমদানি ঋণপত্র স্থাপনে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এই নির্দেশনা ২০২৫ সালের ৩১ মার্চ পর্যন্ত বলবৎ থাকবে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ