যুবদল নেতার সঙ্গে পালাল স্বেচ্ছাসেবক লীগ নেতার বউ

যুগান্ত বার্তাঃ নোয়াখালী হাতিয়ার নলছিরা ইউনিয়নে এক অদ্ভুত ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে পরিচয়ের পর স্বেচ্ছাসেবক লীগ নেতার স্ত্রী যুবদল নেতার সঙ্গে পালিয়ে গেছেন, ছেলেকে রেখে চলে গেছেন মা।

বুধবার (২৭ নভেম্বর) রাতে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়ে, যেখানে দেখা যায় একটি শিশু কান্না করছে। পরে জানা যায়, কান্না করা শিশুটি হল আয়শা চৌধুরী শারমিনের পাঁচ বছর বয়সী সন্তান আরিয়ান।

যুবদল নেতা সজীব আহমেদ সোনাদিয়া ইউনিয়ন যুবদলের নেতা। তার বাড়ি ৮নং সোনাদিয়া ইউনিয়ন ৬নং ওয়ার্ডের রমু ছৌয়াল বাড়িতে। সজীবের স্ত্রী ও দুটি সন্তান রয়েছে।

অন্যদিকে, পালিয়ে যাওয়া আয়শা চৌধুরী শারমিন নলছিরা ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক এবং নলছিরা ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য ইউনূসের স্ত্রী।

জানা যায়, শারমিনের সঙ্গে ইউনূসের ৯ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় এবং তাদের একটি ৫ বছর বয়সী সন্তান রয়েছে। ২ মাস আগে শারমিনের ফেসবুকের মাধ্যমে সজীবের সঙ্গে পরিচয় হয়, তারপর মোবাইল নম্বর আদান-প্রদান করে তাদের কথোপকথন শুরু হয়। ৫ দিন আগে ইউনূসের আত্মগোপন করার পর সজীব শারমিনকে নিয়ে পালিয়ে যায়।

এ বিষয়ে ইউনূস বলেন, “যেটা হওয়ার হয়ে গেছে, আমি এ বিষয়ে কিছু বলতে চাই না। আমি আমার সন্তান নিয়ে ভালো আছি।”

যুবদল নেতা সজীব আহমেদের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা