সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

সাইবার নিরাপত্তা আইনে সাংবাদিকদের বিরুদ্ধে সব মামলা বাতিল হবে: আইন উপদেষ্টা

যুগান্ত বার্তাঃ সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এর অধীনে সাংবাদিকদের বিরুদ্ধে হওয়া সব হয়রানিমূলক মামলাও বাতিল হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

শুক্রবার বিকেলে ঢাকা ক্লাবে অনুষ্ঠিত ‘ডিআরইউ-দেশ টিভি বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান। বৃহস্পতিবার সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সাইবার নিরাপত্তা আইন বাতিলের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়। সাংবাদিকদের হয়রানির অভিযোগে বহুল আলোচিত এ আইনটি বাতিল হচ্ছে বলে জানা যায়।

আইন উপদেষ্টা জানান, আইন বাতিলের সঙ্গে সঙ্গে এ আইনের অধীনে হওয়া সব মামলা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হবে। তবে পর্নোগ্রাফি ও যৌন হয়রানির মামলাগুলো বিচারাধীন থাকবে।

অনুষ্ঠানে অন্যান্য বক্তারা সাংবাদিকদের নির্ভীক ভূমিকা পালনের ওপর গুরুত্ব আরোপ করেন। চারটি ক্যাটাগরিতে মোট ১১ জনকে বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ