হাসপাতালে আটকে রেখে নার্সকে ধর্ষণ

যুগান্ত বার্তাঃ ভারতের উত্তরপ্রদেশের কানপুরে হাসপাতালের কক্ষে আটকে রেখে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে ওই হাসপাতালের ডিরেক্টরের বিরুদ্ধে। ২২ বছর বয়সি ওই তরুণী দুই মাস আগেই কাজে যোগ দিয়েছিলেন।


রোববার (৩ নভেম্বর) রাতে হাসপাতালে তরুণীকে আটকে রেখে নির্যাতন চালানো হয়। এই ঘটনায় সোমবার (৪ নভেম্বর) অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। যদিও অভিযুক্তের নাম, পরিচয় এখনও প্রকাশ্যে আনেনি পুলিশ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবনে বলা হয়, এই ঘটনার পর রোববার রাতেই থানায় অভিযোগ জানিয়েছিলেন তরুণী। নির্যাতিতার অভিযোগের প্রেক্ষিতে প্রাথমিক অনুসন্ধান শুরু করে পুলিশ। পরে ওই হাসপাতালের অভিযুক্ত ডিরেক্টরকে গ্রেফতার করা হয়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ