খোজ মিলেছে আরো আটটি আয়নাঘর বা গোপন বন্দিশালা'র-কমিশন অব ইনকোয়ারি

 


যুগান্ত বার্তাঃ ঢাকা ও তার আশপাশে আটটি আয়নাঘর বা গোপন বন্দিশালা খুঁজে পেয়েছে বলে জানিয়েছেন গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি। রাজনৈতিক, জঙ্গি সন্দেহসহ চার কারণে অধিকাংশ গুম করা হয়েছিল বলে জানিয়েছে কমিশন। আজ দুপুরে কমিশনের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তা জানানো হয়। সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য রাখেন কমিশনের সভাপতি বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী।

মইনুল ইসলাম চৌধুরী বলেন, গুমের বন্দিশালা বা আয়নাগুলো পরিদর্শন করার কাজ শুরু করেছি। এরই মধ্যে ডিজিএফআই, র‍্যাব-১ (উত্তরা), র‍্যাব হেডকোয়ার্টার, র‍্যাব-১১ (নারায়ণগঞ্জ), র‍্যাব-২ (বছিলা), র‍্যাব-২  ক্রাইস ডিভিশন সেন্টার (আগারগাঁও) পরিদর্শন করেছি। ডিবি আগে করা হয়েছে।

কী কারণে গুম করা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু রাজনৈতিক কারণ রয়েছে। আবার কিছু ফেসবুকে সমালোচনা করার কারণে হয়েছে। কিছু লোক গুম হয়েছে যাদের কোনো পলিটিক্যাল আইডেন্টিটি ছিল না। কিছু আছে যারা সরকারে সমালোচনা করছে বিভিন্ন মিডিয়াতে। সেনাবাহিনীতে যেসব সদস্য থেকে গুম করা হয়েছে তাদের কী কারণ আছে সেটাই বোঝা যায়নি। কারা তুলে নিয়ে গেছিল অনেকেই আইডেন্টিফাই করতে পারেনি।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ