মণিপুরে নারীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা, উত্তপ্ত পরিস্থিতি

মণিপুরে নারীকে ধর্ষণের পর জীবন্ত পুড়িয়ে হত্যা, উত্তপ্ত পরিস্থিতি

যুগান্ত বার্তাঃ ভারতের মণিপুর রাজ্যের জিরিবাম জেলায় এক নারীর ওপর ধর্ষণ ও জীবন্ত পোড়ানোর ঘটনা ঘটেছে। গত বৃহস্পতিবার রাতে একদল সশস্ত্র মেইতেই গোষ্ঠীর সদস্য ৩১ বছর বয়সী হামার জনগোষ্ঠীর ওই স্কুল শিক্ষিকাকে ধর্ষণ করে এবং পরে গায়ে আগুন ধরিয়ে দেয়। ওই নারীর স্বামী পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন, যেখানে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র মেইতেই সন্ত্রাসীরা তার স্ত্রীকে এভাবে হত্যা করেছে।

এছাড়া, ঘটনাস্থলের ২০টি বাড়িতেও আগুন ধরিয়ে দেওয়ার খবর পাওয়া গেছে। পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পরিস্থিতি বর্তমানে উত্তপ্ত। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য আসামের শিলচরে পাঠানোর চেষ্টা চলছে।

এদিকে, স্থানীয় মেইতেই ও হামার জনগোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা শুরু হওয়ার ঠিক আগে এমন সহিংসতার ঘটনা ঘটল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সিআরপিএফ, আসাম রাইফেলস, এবং পুলিশ মোতায়েন করা হয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা