আওয়ামী লীগের নেতা বিএনপিতে যোগদান!!

যুগান্ত বার্তাঃ (নারায়ণগঞ্জ প্রতিনিধি) নারায়ণগঞ্জ জেলার নাসিক ৬নং ওয়ার্ডের সুমিল পাড়া তিন রাস্তার মোড় এলাকার মিন্টুর ও রানা এক সময় আওয়ামী লীগের ব্যানারে রাজনীতি করলেও এখন রাতারাতি হয়ে গেছে বিএনপি কর্মী।

নাম প্রকাশের অনিচ্ছুক স্থানীয় বাসিন্দারা বলেন,এক সময় মিন্টু ও রানা দুজন আওয়ামী লীগের নেতা ও বিশিষ্ট ব্যাবসায়ি সিরাজুল ইসলামের ব্যানারে রাজনীতি করতেন। মিন্টুর নামে একাধিক মামলা থাকলেও থেমে নেই তার নেতৃত্বে চাঁদাবাজি। ভুক্তভোগী ভাঙ্গারী ব্যাবসায়ী খায়রুল জানান রবিবার (১০ অক্টোবর ), আমার কাছে চাঁদাবাজি করতে এসে আমাকে অনেক মারধোর করেন মিন্টুর নেতৃত্ব তার চাচাতো ভাই রানা।

সুমিল পাড়া তিন রাস্তার মোড়ের এলাকার রেহান সাহেবের ছেলে মিন্টু এবং চাঁদাবাজ রানা সুমিল পাড়া তিন রাস্তার মোড় এলাকার আলার ছেলে।

ঐ চাঁদাবাজ রানার সেলটার দাতা মিন্টু এক সময় আওয়ামী লীগের কর্মী সিরাজুল ইসলাম মন্ডলে সহযোগী ছিলেন এখন তারা দল পালটিয়ে বিএনপি বনে গছে।

তথ্য সূত্রে জানাগেছে, গত (৫ আগষ্ট), রাজনৈতিক পরিবর্তনের সাথে- সাথে সিদ্ধিরগঞ্জ সুমিল পাড়া চৌরাস্তায় মিন্টুর নেতৃত্ব রানার চাঁদাবাজি মাথাচাড়া দিয় উঠেছে।

পুলিশের কার্যক্রম বন্ধ থাকার কারনে এলাকায় ব্যাপক চাঁদাবাজির ছড়াছড়ি। এলাকাবাসি চাঁদাবাজ রানার থেকে রক্ষা পেতে যৌথ বাহিনীর হস্তক্ষেপ কামনা করছেন।

এ বেপারে সিদ্ধিরগঞ্জ থানার (ওসি),মামুন কে ফোন করলে তিনি বলেন আমি এই বিষয়ে কিছু জানিনা, আপনি আমাকে জানালেন,যদি কেও তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাহলে আমি তার বিরুদ্ধে আইনি ব্যাবস্থা নিবো।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ