হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

হবিগঞ্জে আকিজের কারখানায় বিস্ফোরণ, নিহত ৪

যুগান্ত বার্তাঃ হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানায় বিস্ফোরণে চারজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকাল ৯টায় উপজেলার ডুবাঐ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন ডিপ্লোমা প্রকৌশলী এবং বাকি তিনজন আকিজের শ্রমিক বলে পুলিশ নিশ্চিত করেছে।

নবীগঞ্জ-বাহুবল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) জহিরুল ইসলাম বাংলানিউজকে জানান, দায়িত্বরতরা কারখানায় গ্যাসের চাপ পরীক্ষা করছিলেন, এসময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের ফলে ঘরের চালা উড়ে যায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।

এএসপি আরও জানান, নিহত ডিপ্লোমা প্রকৌশলীর নাম জানা যায়নি। নিহত শ্রমিকরা হলেন- মিজান গাজী (৩৬), মাহফুজ মিয়া (৩৫) ও রিয়াজ উদ্দিন (২৮)। বিস্ফোরণে আহত একজনের অবস্থা আশঙ্কাজনক, তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা