সচিবালয়ে আগুন: ৮ তলায় মিলেছে কুকুরের পুড়ে যাওয়া দেহ

সচিবালয়ে আগুন: ৮ তলায় মিলেছে কুকুরের পুড়ে যাওয়া দেহ

যুগান্ত বার্তাঃ বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের ৬ ঘণ্টার চেষ্টায় বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা ৫মিনিটে নিয়ন্ত্রণে আসে আগুন। পুরোপুরি নিভে দুপুর পৌনে ১২টার দিকে। এদিকে ঘটনার পর ভবনের ৮ তলায় একটি কুকুরের পুড়ে যাওয়া দেহ পাওয়া গেছে।

বৃহস্পতিবার রাত ১টা ৫২ মিনিটে সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে রাত ১টা ৫৪ মিনিট থেকে। এর কয়েক মিনিটের মাথায় আগুনের তীব্রতা বেড়ে যাওয়ায় পর্যায়ক্রমে ১৯ ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

কেন ও কীভাবে আগুন লেগেছে তার তদন্ত হচ্ছে। নাশকতা কি না, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

জানা গেছে, রাত একটার দিকে সচিবালয়ের ৭ নম্বর ভবনের ডাক ও টেলিযোগাযোগ, এলজিআরডি এবং সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লাগে।

এ ঘটনার পর সচিবালয় এবং এর আশপাশে নিরাপত্তা বাড়ানো হয়েছে। আগে থেকে থাকা সেনা ও পুলিশের সাথে মোতায়েন করা হয়েছে বিজিবি সদস্য। সচিবালয়ে একটি খোলা রেখে অন্যগুলো গেট বন্ধ রাখা হয়েছে। আগুনের ঘটনায় আতঙ্কিত কর্মকর্তা-কর্মচারীরা। সচিবালয়ে কর্মরতদের ছাড়া বর্তমানে সাংবাদিকসহ অন্য কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা