রুটিন প্রকাশ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার,১০ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পরীক্ষা।


ষ্টাফ রিপোর্ট (মোঃ আশিকুর সরকার):- মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি)২০২৫ পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে ।আগামী ১০ এপ্রিল বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে এই পরীক্ষা শুরু হবে।

আজ বৃহস্পতিবার আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এ পরীক্ষার সূচি প্রকাশ করেছে। এতে বলা হয়, এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা পূর্ণমান ও পূর্ণ সময়ে অনুষ্ঠিত হবে। 

১০ এপ্রিল থেকে এসএসসি শুরু হয়ে চলবে ৮ মে পর্যন্ত। তত্ত্বীয় পরীক্ষা হবে নির্ধারিত তারিখে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ১০ মে থেকে ১৮ মে পর্যন্ত হবে ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। সব বিষয়ের ব্যবহারিক পরীক্ষা শুরু হবে ১০ মে, ১৮ মে–এর মধ্যে সব ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।পরীক্ষার্থীরা কেন্দ্রে সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবেন। কেন্দ্রসচিব ছাড়া পরীক্ষা কেন্দ্রে অন্য কেউ মোবাইল ব্যবহার করতে পারবেন না।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ