ভারত থেকে ১০০ মেট্রিক টন চাল আসলো বাংলাবান্ধা দিয়ে

ভারত থেকে ১০০ মেট্রিক টন চাল আসলো বাংলাবান্ধা দিয়ে

যুগান্ত বার্তাঃ পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১০০ মেট্রিক টন আতপ চাল বাংলাদেশে আমদানি করা হয়েছে।

রবিবার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে আমদানি করা হয় চালগুলো। রাতে চাল আমদানির বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ।

জানা গেছে, বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে চালগুলো আমদানি করেছেন চট্রগ্রামের প্রতিষ্ঠান সালমা ট্রেডিং এর আমদানিকারক ও মালিক সামসুল আলম।

বাংলাবান্ধা ল্যান্ডপোর্ট লিমিটেডের ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, বন্দরটি দিয়ে সব থেকে বেশি পাথর আমদানি হয়ে থাকলেও, এর পাশাপাশি আমদানিকারকদের আগ্রহ থাকলে সরকারের অনুমোদন সাপেক্ষে বিভিন্ন পণ্য ও মালামাল আমদানি-রফতানি কার্যক্রম হয়ে আসছে। এরই পরিপ্রেক্ষিতে রোববার (৮ ডিসেম্বর) দুপুরে বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল আমদানি হয়েছে।

বন্দর সূত্রে আরো জানা গেছে, এর আগে গত মঙ্গলবার (২৬ নভেম্বর) বন্দরটি দিয়ে ভারত থেকে চারটি ট্রাকে ১০০ মেট্রিক টন আতপ চাল সিঅ্যান্ডএফ এজেন্ট প্রহর ইন্টারন্যাশনালের (জাহাঙ্গীর আলম) মাধ্যমে আমদানি করে আল আমিন এন্টারপ্রাইজ নামে একটি আমদানিকারক প্রতিষ্ঠান।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ