জালিয়াতি করে সহায়তা নেওয়ার চেষ্টা, যা বললেন সারজিস

জালিয়াতি করে সহায়তা নেওয়ার চেষ্টা, যা বললেন সারজিস

যুগান্ত বার্তাঃ আন্দোলনে সম্পৃক্ত নয় এমন অনেকে চিকিৎসার কাগজপত্র জালিয়াতি করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন থেকে সুযোগ-সুবিধা নিতে চেষ্টা করেছিল বলে জানিয়েছেন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সারজিস আলম।

বুধবার (১ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি।

সারজিস বলেন, এ ধরনের প্রতারণা ঠেকাতে সহায়তা পাওয়ার জন্য প্রমাণ হিসেবে চিকিৎসকের সত্যায়িত চিকিৎসা সংক্রান্ত কাগজপত্র জমা দিতে হবে আন্দোলনে আহতদের।

এ মাসে নিহতদের পরিবারগুলোকে আবারও বড় অংকের আর্থিক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

সারজিস বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের তালিকায় জুলাই বিপ্লবে নিহতের সংখ্যা ৮২৬ জন। তার মধ্যে ৬২৮ জনের পরিবারকে সহযোগিতা দেয়া হয়েছে। বাকি আছে ১৯৮ জন শহীদের পরিবার।

তিনি জানান, ব্যাংকে জমা ১০৯ কোটি ২০ লাখ ২৩ হাজার টাকার মধ্যে সহযোগিতা দেওয়া হয়েছে প্রায় ৪৭ কোটি ৩২ লাখ টাকা।এখনো ৬১ কোটি টাকার মতো অ্যাকাউন্টে আছে। এছাড়া আন্দোলনে আহত ১১ হাজার ৩০৬ জনের মধ্যে এক হাজার ৬০১ জনকে সহযোগিতা দেয়া হয়েছে। আমরা সরকারের কাছে আহতদের একটা লিস্ট চেয়েছিলাম। তারা এটি দিয়েছে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা