ঢাবি প্রো-ভিসির পদত্যাগে ৭ কলেজ শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম

ঢাবি প্রো-ভিসির পদত্যাগে ৭ কলেজ শিক্ষার্থীদের ৪ ঘণ্টার আল্টিমেটাম

যুগান্ত বার্তাঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে পদত্যাগের জন্য ৪ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়েছেন ৭ কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি, রোববার রাতে পুলিশের হামলায় জড়িতদের বিচারের দাবি জানান তারা।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকা কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা কলেজ শাখার সদস্য সচিব সজিব উদ্দীন।

শিক্ষার্থীরা সংবাদ সম্মেলনে জানান, যদি বিকেল ৪টার মধ্যে প্রো-ভিসি পদত্যাগ না করেন কিংবা তাদের ছয় দফা দাবি পূরণ না হয়, তাহলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। দাবিগুলো হলো:

১. ঢাকা কলেজসহ সাত কলেজের শিক্ষার্থীদের সঙ্গে সংঘাতের দায় নিয়ে ঢাবি প্রশাসনকে ক্ষমা চাইতে হবে এবং প্রো-ভিসি মামুন আহমেদকে পদত্যাগ করতে হবে।
২. ঢাকা কলেজ শিক্ষার্থী রাকিবকে হত্যার উদ্দেশে হামলাসহ শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলায় জড়িত এএসপি, ওসি এবং সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রত্যাহার করে বিভাগীয় ব্যবস্থা নিতে হবে।
৩. ইডেন ও বদরুন্নেসা কলেজসহ সাত কলেজের নারী শিক্ষার্থীদের সম্পর্কে ঢাবি শিক্ষার্থীদের কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন আচরণে জড়িতদের বিচার করতে হবে।
৪. সাত কলেজকে ঢাবি থেকে পৃথক করে একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের রূপরেখা ২৪ ঘণ্টার মধ্যে প্রণয়ন করতে হবে।
৫. শিক্ষার্থীদের প্রতিনিধি টিমের সঙ্গে সংশ্লিষ্টদের তাৎক্ষণিক মিটিংয়ের মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির সমাধান করতে হবে।
৬. ঢাবি এলাকায় জনসাধারণের চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত করতে হবে।

শিক্ষার্থীরা জানান, জনগণের ভোগান্তির কথা বিবেচনা করে সকালের অবরোধ কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে বিকেল ৪টার মধ্যে দাবি পূরণ না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা