বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সুপারিশ টাস্কফোর্সের

বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি নিষিদ্ধের সুপারিশ টাস্কফোর্সের

যুগান্ত বার্তাঃ দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করার সুপারিশ করেছে অন্তর্বর্তী সরকারের অর্থনৈতিক সংস্কার বিষয়ক টাস্কফোর্স।

সম্প্রতি টাস্কফোর্স তাদের প্রতিবেদন জমা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে "অর্থনীতির পুনর্কৌশলীকরণ এবং ন্যায়সঙ্গত ও টেকসই উন্নয়নের জন্য সম্পদ সহজলভ্যকরণ" শীর্ষক প্রতিবেদনটি হস্তান্তর করেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ে স্থিতিশীল শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে ছাত্ররাজনীতি পুরোপুরি নিষিদ্ধ করা উচিত।

এছাড়া, প্রতিবেদন অনুযায়ী-

  • বিশ্ববিদ্যালয়ে একক ভর্তি পরীক্ষা: সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জন্য এসএটি ও জিআরই ভিত্তিক একক ভর্তি পরীক্ষা চালুর সুপারিশ করা হয়েছে।
  • শিক্ষার মানোন্নয়ন: প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চশিক্ষায় মানসম্মত শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে সরকারি, বেসরকারি খাত ও এনজিওগুলোর সমন্বিত প্রচেষ্টার প্রয়োজনীয়তা তুলে ধরা হয়েছে।
  • ইংরেজি ভাষার ব্যবহার বৃদ্ধি: বিশ্ববিদ্যালয় পর্যায়ে ইংরেজি ভাষার ব্যবহার বাড়াতে সরকারকে উৎসাহিত করা হয়েছে, যাতে বিদেশি শিক্ষক ও শিক্ষার্থীদের আকৃষ্ট করা যায়।
  • বিশ্ববিদ্যালয় একীভূতকরণ: সীমিত বাজেটের সঠিক ব্যবহার নিশ্চিত করতে কিছু পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয় একীভূত করার পরামর্শ দেওয়া হয়েছে।
  • অটো পাস ও প্রশ্ন ফাঁস বন্ধে কঠোর ব্যবস্থা: পাবলিক পরীক্ষায় অটো পাস বাতিল এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের ৩ থেকে ১০ বছরের কারাদণ্ডের সুপারিশ করা হয়েছে।
  • শিক্ষকদের নিয়োগ ও পদোন্নতি: সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ ও পদোন্নতি শুধুমাত্র মেধা ও কর্মক্ষমতার ভিত্তিতে করার সুপারিশ করা হয়েছে।

টাস্কফোর্সের মতে, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও অর্থনীতির টেকসই বিকাশ নিশ্চিত করতে এসব সংস্কার জরুরি।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা