সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

সড়ক দুর্ঘটনায় সারজিস আলম আহত

যুগান্ত বার্তাঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে।

বুধবার (৫ফেব্রুয়ার) রাত সোয়া ৯টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ব্রিটিশ কাউন্সিলের সামনে এ ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নেন তিনি।Kiswan

আহত সারজিস আলম জানান, ঢাকা বিশ্ববিদ্যালয় দিয়ে বাংলামোটর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। ব্রিটিশ কাউন্সিলের সামনে আসলে একটা শিশু গাড়ির সামনে দিয়ে দৌড় দেয়। তখন প্রাইভেটকার সজোরে ব্রেক করলে আইল্যান্ডের সাথে ধাক্কা লাগে।

বিশ্ববিদ্যালয়ের ২১শে হলের শিক্ষার্থী শুভ হাওলাদার বলেন, সংবাদ পেয়ে ব্রিটিশ কাউন্সিলের সামনে থেকে সারজিম আলমকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি। তার বাম চোখের পাশে কেটে গিয়েছে। এছাড়া মাথায় আঘাত লেগেছে।

ঢাকা মেডিকেল জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার জাবির হোসেন জানান, উনার বাম চোখে একটা স্টিচ সিলি দেয়া হয়েছে তবে তিনি সুস্থ আছেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা