বাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুনীজন সংবর্ধনা ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী জাঁকজমকভাবে পালিত হয়েছে।


যুগান্ত বার্তাঃ গতকাল ২৮ ফেব্রুয়ারি, রোজ শুক্রবার, দুপুরে বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে অনেক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ কবি সাহিত্যিক পরিষদের আন্তর্জাতিক গুণীজন সংবর্ধনা ও চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশ্বের সেরা কবি, ডক্টর জাহাঙ্গীর আলম রুস্তম ও প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল খালেক লিটন ও উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর আব্দুল মান্নান, এবং উক্ত অনুষ্ঠানের সভাপতি দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশ কবি  সাহিত্যিক পরিষদের সম্মানিত প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ ফেরদৌস আলম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন অনেক গুনীজন ও উক্ত অনুষ্ঠানে আরো আমন্ত্রিত অতিথি হিসেবে ছিলেন সারা বাংলার খ্যাতিসম্পন্ন লেখকগণ ও পাঠকগণ সহো বিভিন্ন জেলা উপজেলা পর্যায়ের কবিবৃন্দ, এবং অনুষ্ঠানে একাধিক কবিদের মিলন মেলায়,উক্ত অনুষ্ঠানটি শুরু হয় দুপুর ২:৩০ মিনিটে এবং নানারকম জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানটি শেষ হয় রাত ৮:৩০ মিনিটে,এই অনুষ্ঠান সম্পর্কে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোঃ ফেরদৌস আলম জানায় বছরে একবার সারা বাংলার কবিদেরকে আমরা একত্রিত করি এই অনুষ্ঠানের মাধ্যমে। এবং আমাদের লক্ষ্য সঠিক লোককে মূল্যায়ন করা এবং তাদের লেখার উপর আমাদের সম্মাননা স্মারক প্রদান করা‌র এটা একটা ক্ষুদ্র চেষ্টা মাত্র।

-উক্ত অনুষ্ঠানটিতে মিডিয়া পার্টনারের দায়িত্ব পালন করেন, ঢাকা থেকে প্রকাশিত জাতীয় সংবাদ মাধ্যম আধুনিক সংবাাদের স্টাফ রিপোর্টারঃ মোঃ আশিকুর সরকার রাব্বি।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা