ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

ময়মনসিংহে ১৩ তলা ভবন থেকে লাফিয়ে তরুণীর আত্মহত্যা

যুগান্ত বার্তাঃ ময়মনসিংহ নগরীর গাঙ্গিনারপাড় এলাকায় একটি বহুতল ভবন থেকে লাফিয়ে পড়ে ২৫ বছর বয়সী এক তরুণী আত্মহত্যা করেছেন।

শুক্রবার (২৮ মার্চ) দুপুর ১টার দিকে গাঙ্গিনারপাড়ের ১৩ তলা বর্ণালী টাওয়ারের ছাদ থেকে লাফিয়ে পড়েন ওই তরুণী। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে এখন পর্যন্ত নিহতের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানান, ভবনের ছাদ থেকে তরুণীকে লাফ দিতে দেখে অনেকে ঘটনাস্থলে ছুটে আসেন। তবে কেউ তাকে চিনতে পারেননি।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান বলেন, ‘খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। প্রাথমিক তদন্ত চলছে। এখনো আত্মহত্যার কারণ জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা