পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জনাব আরিফ উদ্দিন-

 


যুগান্ত বার্তা (সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি): পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নারায়ণগঞ্জবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন হেযবুত তাওহীদের নারায়ণগঞ্জ অঞ্চলের সভাপতি আরিফ উদ্দিন ।

এক শুভেচ্ছা বার্তায় আরিফ উদ্দিন বলেন, মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। ঈদ সব শ্রেণী-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন। ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত হোক পারস্পারিক ভ্রাতৃত্ববোধ। ঈদ সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি।

তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতরের এই চেতনা হোক সর্বস্তরের সকলের ঐক্যবদ্ধ হওয়ার জন্য অনুপ্রেরণা। ইনশাআল্লাহ আমরা সবাই যদি আবারো তওহীদের উপর ঐক্যবদ্ধ হতে পারি তাহলে সমাজ থেকে সমস্ত অন্যায় নির্মূলে হয়ে যাবে আসবে প্রকৃত ঈদের আনন্দ। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা। ঈদ মোবারক।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ