মায়ানমারে ফের ভূমিকম্প, মৃতের সংখ্যা ছাড়াল ৩০০০, সাময়িক যুদ্ধবিরতির সিদ্ধান্ত জুন্টা সেনার

— প্রতীকী চিত্র।

যুগান্ত বার্তাঃ মায়ানমারের ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩০০০ ছাড়িয়েছে। শুক্রবারের পর থেকে একের পর এক কম্পন অনুভূত হয়েছে সে দেশে। বুধবার রাতেও ৪.৮ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে।

শুক্রবারের জোরালো ভূমিকম্পের পর থেকে এখনও মাঝে মধ্যে কম্পন (আফটারশক) হয়ে চলছে মায়ানমারে। বুধবার রাতেও ভূমিকম্প অনুভূত হয়েছে মায়ানমারে। ভারতের ভূবিজ্ঞান সর্বেক্ষণ সংস্থা (ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি) অনুসারে, কম্পনের মাত্রা ছিল ৪.৮। ভূপৃষ্ঠ থেকে ২৫ কিলোমিটার গভীরে কম্পনটি অনুভূত হয়েছে। বুধবার বিকেলে আরও একটি কম্পন অনুভূত হয়েছে মায়ানমারে। সেটির মাত্রা ছিল ৪.৩।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ