রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিলেন সেলিম প্রধান



যুগান্ত বার্তাঃ (রিপোর্ট- কামরুল হাসান বিপ্লব)  রূপগঞ্জকে ক্লিন করার ঘোষণা দিয়েছেন রূপগঞ্জ ওয়ান ফ্যামেলির পৃষ্ঠপোষক সেলিম প্রধান। তিনি বলেন বাংলাদেশে আমার একটি জন্ম স্থান  যেখানে ৫ আগস্টের পূর্বে হামলা হয়েছে আবার ৫ আগস্টের পরবর্তী সময়েয় আমার বাসায় গুলি, বোমা, আগুন দেয়া হয়েছে।


 আগে করেছে গোলাম দস্তগীর গাজী, পাপ্পা গাজী, বালু হাবিবের লোকেরা। আর ৫ আগস্টের পরে একটি দলের কিছু লোক।  আমার বাড়ির পাশে একটি মার্কেট আছে যেখানে আমার স্বাক্ষর জাল করে ভাড়া চুক্তি দলিলের বলে মার্কেটটি দখলের চেষ্টা করা হয়েছে। আজকে আমি আদালতে মামলায় স্বাক্ষর করে এসেছি।


বৃহস্পতিবার ২৪ এপ্রিল নারায়ণগঞ্জ আদালতে স্বাক্ষর জালিয়াতি মামলার স্বাক্ষর ভেরিফিকেশন স্বাক্ষর শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি। পরবর্তীতে রূপগঞ্জে নিজ বাসায় সাংবাদিকদের সাথে সংবাদ সম্মেলনেও একই কথা বলেন সেলিম প্রধান।


পুলিশের কর্মকান্ড দিয়ে অসন্তোষ প্রকাশ করে তিনি বলেন, আমার বাড়িতে দুবার হামলা হয়েছে কিন্তু পুলিশের কোন তৎপরতা দেখছিনা। আমি বলছি না পুলিশ খারাপ প্রতিষ্ঠান হিসাবে পুলিশ ভাল কিছু সদস্য হয়তো খারাপ। 


রূপগঞ্জের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, গাজীর আমলে আমি ফ্লাইওভারের নিচে অবৈধ দোকানপাট, রাস্তায় দাঁড়িয়ে মাদক বিক্রি উচ্ছেদ করেছিলাম। পরে তারা গাজীর আমলেও বসতে সাহস পায়নি। ৫ আগস্টের পর ভেবে ছিলাম একটি স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু দেখেন আগের থেকে বেশি দোকানপাট বসেছে। একটি গাড়ি চলার মত জায়গা নাই। কারা করছে এগুলো? যারা এখন নিজেদের ক্ষমতাবান মনে করছেন সেই দলের লোকেরাই করতেছে। আমি বলছিনা বিএনপি খারাপ। বিএনপি দল খারাপ না এর মধ্যে কিছু লোক খারাপ।  তারাই এসব কাজ গুলো করছে। ৫ আগস্টের পর যদি বিএনপি রূপগঞ্জে ১০০ ভোট পেতো বর্তমানে ৫টা ভোট পাবে এটা আমার কথা না এটা রূপগঞ্জের সাধারণ মানুষের কথা।


তবে আমি কোন দল করিনা, আমি বলি রূপগঞ্জ এক পরিবার, রূপগঞ্জকে ক্লিন করতে আমি যা যা করার সব করবো। রূপগঞ্জে যখন গাজীর বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়নি তখন আমি একাই কথা বলেছি। আমি কথা বলে যাবো। আমি আমার মৃত্যুর পরোয়ানায় আগেই স্বাক্ষর করে দিয়েছি।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা