দেলোয়ার তুমি কার? আওয়ামী লীগের,না-কি বিএনপির?!!



যুগান্ত বার্তাঃ সোনারগাঁও ইউনিয়নের বৈদার বাজার ৬ নং ওয়ার্ডের সফল দুই দুই বার নির্বাচিত মেম্বার ছিলেন দেলোয়ার।

এখন আওয়ামী লীগ পল্টি খেতেই বের হয়ে এলো আসল রুপ,কোনো সময় বিএনপি, আবার কোনো সময় জামাত, আসলে সে কোন দলের? এটাই জনগনের প্রশ্ন।

সেখ হাসিনা সরকার পতনের কিছু দিন পরেই দেখা গেছে বিএনপির কিছু নেতা কর্মীদের সাথে উঠা বসা  তার। এবং বিএনপির ব্যানার, ফেসটুনেও শুভেচ্ছা বানীও দিচ্ছে।



১লা সেপ্টেম্বর বাংলাদেশ জাতীয়তাবী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দেলোয়ারের শুভেচ্ছা বানী দেখেই  সাধারণ জনগণের মনে প্রশ্ন আসলে দেলোয়ার সে কোন দলের, আওয়ামী লীগের না-কি বিএনপির?

এবিষয়ে সরজমিন গিয়ে এলাকার কিছু সাধারণ জনগণের সাথে কথা বললে, তার বলেন দেলোর সাহেব এক সময় আওয়ামী লীগের রাজনীতি করতেন এবং তিনি বৈদারবাজার ৬নং ওয়ার্ডে নির্বাচিত দুই দুই বার সফল মেম্বার ছিলেন। আওয়ামী লীগ পল্টি খেতেই তাকে বিএনপির বিভিন্ন কর্যক্রমের মধ্যে দেখা যায় এবং ব্যানারেও বিভিন্ন ছবির দেখা মেলে।

এবিষয়ে দেলোয়ারের মুঠো ফোনে ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ