পাকিস্তানের পাল্টা হামলায় উত্তপ্ত জম্মু সীমান্ত, ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি

পাকিস্তানের পাল্টা হামলায় উত্তপ্ত জম্মু সীমান্ত, ব্রিগেড সদরদপ্তর গুঁড়িয়ে দেওয়ার দাবি

যুগান্ত বার্তাঃ ভারতনিয়ন্ত্রিত জম্মুর পুঞ্চ-রাজৌরি অঞ্চলে নতুন করে সংঘর্ষ শুরু করেছে পাকিস্তান। বুধবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে পাকিস্তানি বাহিনী সেখানে কামান থেকে গোলা নিক্ষেপ করে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে জানিয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য সম্প্রচার বিভাগের অতিরিক্ত মহাপরিচালক। এক্স প্ল্যাটফর্মে দেওয়া পোস্টে তিনি জানান, ভারতের সেনাবাহিনী পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, পাকিস্তানি সেনাদের ছোড়া গুলিতে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে দুই নারী আহত হয়েছেন। তাঁদের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে স্থানীয় পুলিশ।

এদিকে পাকিস্তানের জিও নিউজ দেশটির নিরাপত্তা বাহিনীর একটি সূত্রের বরাত দিয়ে জানায়, পাকিস্তানের সেনাবাহিনী কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা সংলগ্ন ধুনদিয়াল সেক্টরে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ভারতীয় সেনাবাহিনীর একটি ব্রিগেড সদরদপ্তর ধ্বংস করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাতে ভারতের চালানো ক্ষেপণাস্ত্র হামলায় পাকিস্তানের আজাদ কাশ্মীর ও পাঞ্জাবের অন্তত পাঁচটি স্থানে বিস্ফোরণ ঘটে। এসব হামলার প্রেক্ষাপটে পাকিস্তান এ প্রতিক্রিয়া দেখিয়েছে বলে মনে করা হচ্ছে। ভারতের পেহেলগাম এলাকায় পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে উত্তেজনা তুঙ্গে।

পাকিস্তানের আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতীয় হামলাকে ‘কাপুরুষোচিত’ বলে মন্তব্য করেছেন। তিনি জানান, কোটলি, ভাওয়ালপুর ও মুজাফফরাবাদে চালানো ওই হামলায় দুই শিশুসহ সাতজন নিহত হয়েছেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা