পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সাল আলীমের মতবিনিময়

পাঁচবিবিতে সাংবাদিকদের সাথে বিএনপির কেন্দ্রীয় নেতা ফয়সাল আলীমের মতবিনিময়

যুগান্ত বার্তাঃ জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে এক ঘনিষ্ঠ মতবিনিময় করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ফয়সাল আলীম।

গতকাল বৃহস্পতিবার (২৯ মে ২০২৫) পাঁচবিবির মাস্টারমাইন্ড স্কুলে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের কুশল বিনিময়ের পাশাপাশি বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং তাঁর কর্মপরিকল্পনা তুলে ধরেন।

ফয়সাল আলীম বলেন, “আমার প্রয়াত পিতার রেখে যাওয়া অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করাই আমার অঙ্গীকার। এই অঞ্চলের উন্নয়ন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপিকে সক্রিয় করতে সাংবাদিক ভাইদের সহায়তা দরকার।”

তিনি বলেন, “নির্বাচনপরবর্তী রোডম্যাপ আমি ইতোমধ্যে প্রস্তুত করেছি। জনগণের সঙ্গে যোগাযোগ বাড়ানো, দলের সাংগঠনিক ভিত্তি মজবুত করা এবং তরুণদের সম্পৃক্ত করাই আমার অগ্রাধিকার।”

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব বুলু, বিএনপি নেতা রফিকুল ইসলামসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতৃবৃন্দ।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ