জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

জাপান পৌঁছেছেন প্রধান উপদেষ্টা

যুগান্ত বার্তাঃ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস চার দিনের সরকারি সফরে জাপানে পৌঁছেছেন। তাকে বহনকারী ক্যাথে প্যাসিফিক এয়ারলাইনসের একটি ফ্লাইট বুধবার (২৮ মে) স্থানীয় সময় দুপুর ২টা ৫ মিনিটে জাপানের রাজধানী টোকিওতে পৌঁছায়। প্রধান উপদেষ্টাকে জাপানে বাংলাদেশ রাষ্ট্রদূত মো. দাউদ আলী বিমানবন্দরে অভ্যর্থনা জানান।  

এর আগে এই ফ্লাইট মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ সময় দিনগত রাত ২টা ১০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

ভোরে ফ্লাইটটি হংকং আন্তর্জাতিক বিমানবন্দরে সংক্ষিপ্ত যাত্রাবিরতি করে। সেখানে দেশটির শ্রমমন্ত্রী ক্রিস সান স্বাগত জানান অধ্যাপক ইউনূসকে। এরপর আবার টোকিওর উদ্দেশে যাত্রা করেন প্রধান উপদেষ্টা।

জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ‘ফিউচার অব এশিয়া’ সম্মেলনে যোগ দেবেন এবং জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হবেন।  

আগামী ৩১ মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে।

মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, সফরকালে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধান উপদেষ্টা।  

এই সফরে জাপানে বাংলাদেশের আরও বেশি জনশক্তি রপ্তানির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়ে শফিকুল আলম বলেন, বাংলাদেশের লক্ষ্য এক লাখ নাগরিককে দেশটিতে পাঠানো।  

বাংলাদেশে জাপানের বিনিয়োগ বাড়ানোর বিষয়ে প্রধান উপদেষ্টা সেমিনার করবেন বলে জানান প্রেস সচিব।  

সরকার জাপানি বিনিয়োগকারীদের জন্য কী কী সুবিধা দেওয়া হবে, তা নিয়ে কথা বলবেন প্রধান উপদেষ্টা। সেমিনারে তিনশর বেশি জাপানি বিনিয়োগকারী থাকবেন বলেও জানান তিনি

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা