জাতীয় প্রেসক্লাবে "তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার" উপর মুক্ত আলোচনা’ করলো অরাজনৈতিক আন্দোলন হেযবুত তওহীদ


যুগান্ত বার্তাঃ
শনিবার (১২ জুলাই, ২০২৫) সকাল ১০ টায় আল্লাহর হুকুম তওহীদের ভিত্তিতে একটি আধুনিক রাষ্ট্রব্যবস্থা গঠনের রূপরেখা নিয়ে জাতীয় প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ‘তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার উপর মুক্ত আলোচনা’ শীর্ষক এই অনুষ্ঠানের আয়োজন করে হেযবুত তওহীদ
।

জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে অনুষ্ঠিত এই গোলটেবিল বৈঠকে মূল প্রতিপাদ্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি তাঁর রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের আলোকে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রব্যবস্থার রূপরেখা তুলে ধরেন। 

হেযবুত তওহীদের ঢাকা বিভাগীয় সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজের সঞ্চালনায় গোলটেবিল বৈঠকে সুচিন্তিত মতামত পেশ করেন- সাবেক বিচারপতি এমদাদুল হক আজাদ, সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ লেবার ফেডারেশনের প্রেসিডেন্ট শাহ মোহাম্মদ আবু জাফর, সুপ্রিম কোর্টের এ্যাড. গোলাম মোহাম্মদ চৌধুরি আলাল, ঢাবির ওর্য়াল্ড রিলিজিয়নস ও কালচার বিভাগের প্রফেসর ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী নুরুল ইসলাম, ঢাবির ফিলোসপি বিভাগের প্রফেসর ও চেয়ারম্যান ড. শাহ কাওসার মুস্তাফা আবুল উলায়ী, সাবেক সেনা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, মেজর আলমগীর হোসেন দেওয়ান, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের প্রেসিডেন্ট ও জাতীয় জনতা পার্টির মহাসচিব শওকত মোহাম্মদ সহ সাংবাদিক, শিক্ষক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ ও ধর্মীয় নেতৃবৃন্দ।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের উপদেষ্টা খাদিজা খাতুন, নারী বিষয়ক সম্পাদক রুফায়দাহ পন্নী, চিকিৎসা বিষয়ক সম্পাদক উম্মুত তিজান মাখদুমা পন্নী, তথ্য সম্পাদক এসএম সামসুল হুদা, সাহিত্য সম্পাদক রিয়াদুল হাসান প্রমুখ।

আলোচকরা তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থার প্রায়োগিক দিক, আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ এবং এর বাস্তবায়নের কৌশল নিয়ে মুক্ত আলোচনা ও মতামত তুলে ধরেন।


Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ