৩ আগস্ট শহিদ মিনার থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা: নাহিদ

যুগান্ত বার্তাঃ বিগত এক বছরে দেশে নানা ষড়যন্ত্র হয়েছে, নানাভাবে বাঁধাগ্রস্ত করা হয়েছে জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘নতুন সংবিধান প্রতিষ্ঠা করতে দেওয়া হয়নি, ফ্যাসিস্টের রাষ্ট্রপতিকে অপসারণ করতে দেওয়া হয়নি। সংস্কারে বাঁধা দেওয়া হয়েছে। আমরা কিছুই বলি নাই, আমরা দাবি থেকে সরে দাঁড়ায় নাই। আমরা আবারও সংগঠিত হয়ে জনগণের এসব দাবি আদায় করে ছাড়ব। বিচার সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে আগামী ৩ আগস্ট শহীদ মিনারে আমরা জড়ো হবো এবং সেখান থেকে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা হবে।’

এ সময় নাহিদ ইসলাম আরও বলেন, ‘আপনারা জানেন যে, অন্তর্বর্তীকালীন সরকারে আমাদের জুলাই বিপ্লবের দুজন ছাত্র প্রতিনিধি রয়েছে, যদিও তারা আমাদের নাগরিক পার্টির কেউ নয়। জুলাই আন্দোলনের ছাত্র প্রতিনিধিদের অপসারণ করতে ষড়যন্ত্র করা হচ্ছে।’


তিনি বলেন, ‘দেশে আওয়ামী লীগের সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে যে বিপ্লব হয়েছিল, সে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে বিপ্লবের পর আমাদের আবারও মাঠে নামতে হচ্ছে। ভূমিদস্যুতা ও চাঁদাবাজি রয়েছে, আমরা তাদেরকে বিতাড়িত করেই ছাড়ব।’ 

নাহিদ বলেন, ‘গত ৫ মাসে সারা দেশের মানুষ আমাদের নাগরিক পার্টিকে যে সাড়া দিয়েছেন, আগামী সংসদে আমাদের জয়জয়কার হবে।

এর আগে দুপুরে নরসিংদী ক্লাবে জেলার বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ পরিবারের সঙ্গে মতবিনিময় করেন নাহিদ ইসলাম, সারজিস আলম, তাসনিম জারাসহ এনসিপি নেতৃবৃন্দ। বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের জেলখানা মোড় থেকে পদযাত্রা শুরু হয়। পদযাত্রাটি শহরের কোর্ট রোড, সদর রোড হয়ে নরসিংদী পৌরসভার সামনে গিয়ে সমাবেশে যোগ দেয়। সমাবেশে জেলার সব উপজেলা থেকে এনসিপির নেতা-কর্মী ও সাধারণ মানুষ অংশ নেয়।

এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী আওলাদ হোসেন জনির সভাপতিত্বে ও জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখপাত্র সামান্তা শারমিন, এডভোকেট শিরিন আক্তার শেলী বক্তব্য রাখেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা