তারেক রহমানের বিরুদ্ধে কটুক্তির প্রতিবাদে মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে বিএনপির মিছিল


যুগান্তর বার্তাঃ
(সানজিদা খানম মুক্তা):- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে শহরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে নারায়ণগঞ্জের বিশিষ্ট ব্যাবসায়ি ও মডেল গ্রুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর নেতৃত্বে নারায়ণগঞ্জ   জেলা সকল  বিএনপির নেতাকর্মী। 

শনিবার (১৯ জুলাই) বিকেলে নারায়ণগঞ্জের বরফকল মাঠে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। পরে শহরের নবাব সলিমুল্লা ও বঙ্গবন্ধু সড়কে,চাষাঢ়াতে,মন্ডলপাড়াতে, মিছিল করে দলটির নেতৃবৃন্দ। 

মডেল গ্রুরুপের কর্ণধার মাসুদুজ্জামান মাসুদ এর সভাপতিত্বে ও তার পিএস মনির ভায়ের নেতৃত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন  ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটুসহ জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, ছাত্রদল, শ্রমক দলসহ অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ। 

সমাবেশে বক্তারা বলেন, ‘তারেক রহমানের সাথে লন্ডনে ড.ইউনুস মিটিং করে নির্বাচনের দিন তারিখ ঠিক করেছেন। সেই নির্বাচন বাধাগ্রস্থ করা হচ্ছে। খুব শীঘ্রই তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন। তাই ষড়যন্ত্রকারীদের মাথা খারাপ হয়ে গেছে। এরপর যদি তারেক রহমানকে নিয়ে কেউ বাজে মন্তব্য করে। কেউ এমন দৃষ্টতা দেখালে আপনারা তাৎক্ষণিক জবাব দেবেন। সে যেই দলের লোকই হোক না কেন তাতে আমাদের কোন আসে যায় না।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা