গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১০ নারীসহ ১২ জন গ্রেফতার

গাজীপুরে আবাসিক হোটেলে অভিযানে ১০ নারীসহ ১২ জন গ্রেফতার

যুগান্ত বার্তাঃ গাজীপুরের চৌরাস্তা এলাকার একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ১০ নারীসহ মোট ১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে মহানগরীর বাসন থানাধীন সোনার বাংলা আবাসিক হোটেলে এ অভিযান পরিচালিত হয়।

বাসন থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সজিব জানান, হোটেলটি দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। ওই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের সরাসরি প্রমাণ পাওয়া গেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে ১০ জন নারী এবং ২ জন পুরুষ রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এই পুলিশ কর্মকর্তা।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ