হাজী শহীদুল্লাহ্ টিটু'র নিরপেক্ষতায় গণতান্ত্রিক ভোটাধিকার এর মাধ্যমে পাগলা বাজার ব্যবসায়ী সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন



এস এম কামরুল হাসান বিপ্লব (বিশেষ প্রতিনিধি):- স্বচ্ছ সুন্দর ও গণতান্ত্রিক পক্রিয়াতে সুষ্ঠু সুন্দর ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে নির্বাচন কমিশনার এর নিরপেক্ষতায় ফতুল্লা পাগলা বাজার ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড ১৩০/৫৪ এর  ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।


গত শুক্রবার সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪ টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে এবং ভোট গণনা শেষে রাত বারোটায় ফলাফল ঘোষণা করেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান শহিদুল ইসলাম টিটু ।


অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ এই নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন আলহাজ্ব মো : মাজহারুল আলম মিথুন ,সহসভাপতি পদে শাখাওয়াত হোসেন শওকত, সাধারণ সম্পাদক পদে  মাহাবুবুর রহমান বাচ্চু,যুগ্ম সম্পাদক পদে মো:  জসিম উদ্দিন, কোষাধ্যক্ষ পদে মো: দ্বীন ইসলাম,সাংগঠনিক সম্পাদক পদে আলমগীর হোসেন মাসুদ, দপ্তর সম্পাদক পদে মুহাম্মদ ইউসুফ, তথ্য ও প্রচার সম্পাদক পদে মানিক মোল্লা,কার্যকরী সদস্য পদে মো: রাসেল, জহিরুল ইসলাম ও  মো: কামাল হোসেন নির্বাচিত হন।এছাড়া ফুটবল প্রতিক নিয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন: শাহ আলম। 


নির্বাচন পরিচালনা কমিটির সদস্য হিসেবে দ্বায়িত্ব পালন করেন  পাগলা বাজার সমিতির সাবেক সভাপতি হাজী মো : মনির উদ্দিন, বর্তমান কমিটির কোষাধ্যক্ষ ও নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদ হাসান বেলাল, উপকমিটির সদস্য ও ফতুল্লা থানা বিএনপির সহসভাপতি হাজী মো শহীদুল্লাহ্, ফতুল্লা শিল্পাঞ্চল শ্রমিক দলের সভাপতি বাবুল আহমেদ,ফতুল্লা থানা বিএনপির যুগ্ম সম্পাদক এস এম আনিসুর রহমান আনিস, এম এ জাহের মোল্লা, আনিসুর রহমান মিন্টু ও ইমরান হোসেন হিমু। সহ  গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা