সাংবাদিক তুহিন হত্যা: ২৪ ঘণ্টার ব্যবধানে, ৭ হত্যাকারী গ্রেফতার

যুগান্ত বার্তাঃ সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের ঘটনায় মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে প্রধান আসামীসহ ছয়জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। শুক্রবার দিবাগত রাতে গাজীপুরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-পাবনার চাটমোহন থানার পাঁচবারিয়া এলাকার ফয়সাল হাসান, কুমিল্লার হোমনা থানার কাশিপুর এলাকার শাহ জালাল, সুমন, মো. মিজান ওরফে কেটু মিজান, তার স্ত্রী গোলাপি, আল আমিন এবং মো. স্বাধীন।
শনিবার (৯ আগস্ট) গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ কমিশনার ড. মো. নাজমুল করিম খান।
তিনি জানান, ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামীদের শনাক্ত করা হয়। এরপরই অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। ঘটনার পেছনের কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে পুলিশ কমিশনার বলেন, “কেটু মিজানের স্ত্রী গোলাপি এক ব্যক্তিকে হানিট্রাপে ফেলেন এবং বাকবিতণ্ডায় জড়ান। এই ঘটনার সময় বাদশা নামের ওই ব্যক্তিকে দেশীয় অস্ত্র দিয়ে কোপানো হয়। ঘটনাটি মোবাইল ফোনে ভিডিও করছিলেন সাংবাদিক তুহিন।”
তিনি আরও জানান, “ভিডিও ধারণ করতে দেখে সন্ত্রাসীরা তুহিনকে ভিডিও ডিলিট করতে বলে। তিনি রাজি না হওয়ায় তাকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়।”
এ সময় পুলিশ কমিশনার আরও বলেন, “ময়নাতদন্ত প্রতিবেদন (PM রিপোর্ট) হাতে পেলেই ১৫ দিনের মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।”
Comments