পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, এনবিআর তদন্তে

পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকার জব্দ, এনবিআর তদন্তে

যুগান্ত বার্তাঃ পূবালী ব্যাংকের মতিঝিল করপোরেট শাখায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে একটি ব্যাংক লকারের সন্ধান পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি)। বুধবার (১০ সেপ্টেম্বর) সকালেই লকারটি জব্দ করা হয়েছে।

সিআইসির মহাপরিচালক আহসান হাবীব বিষয়টি নিশ্চিত করে বলেন, সেনা কল্যাণ ভবনে অবস্থিত পূবালী ব্যাংকের শাখায় শেখ হাসিনার নামে থাকা লকারের দুটি চাবির মধ্যে একটি তার কাছে রয়েছে। এনবিআরের একটি বিশেষ টিম লকারটি জব্দ করেছে।

সূত্রে জানা গেছে, লকারটির নম্বর ১২৮। ধারণা করা হচ্ছে, এতে গুরুত্বপূর্ণ নথি, স্বর্ণালংকার বা অন্যান্য মূল্যবান বস্তু থাকতে পারে। তবে লকারের ভেতরের সঠিক বিষয়বস্তু এখনই প্রকাশ করা সম্ভব নয়। আহসান হাবীব বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লকারটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া অনুসরণ করে লকার খোলা হবে এবং ভেতরের বিষয়বস্তু বিস্তারিত জানা যাবে।”

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো সরকারি বা রাজনৈতিক পক্ষ থেকে মন্তব্য পাওয়া যায়নি। তবে ব্যাংক লকার জব্দের বিষয়টি মিডিয়ার নজরে আসার পর থেকেই এ নিয়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

এনবিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, লকার খোলার প্রক্রিয়ায় যথাযথ আইনগত ধাপ অনুসরণ করা হবে এবং প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। লকারের ভেতরে যদি মূল্যবান নথি বা জিনিসপত্র পাওয়া যায়, তা আইনগতভাবে তদন্তে প্রযোজ্য ধাপ অনুযায়ী ব্যবহৃত হবে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ