নারায়ণগঞ্জ জেলার ফতুল্লায় অনুষ্ঠিত হলো জাকের পার্টির জনসভা
কামরুল হাসান বিপ্লব (বিশেষ প্রতিনিধি): জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের এর নির্দেশক্রমে সারা দেশের প্রতিটি ইউনিয়নে জাকের পার্টির জনসভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ৩ ঘটিকা হতে এর অংশ বিশেষ নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার আওতাধীন কাশিপুর ইউনিয়নের জাকের পার্টি ও সকল সহযোগী সংগঠনের উদ্যোগে নারায়ণগঞ্জ বাংলাবাজার গোলাম ডাইং সংলগ্ন মাঠে জনসভা এবং র্যালী অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তরা জাকের পার্টির নেতৃত্ব ও ইতিহাস তুলে ধরে বলেন, আসমানী শান্তি, কল্যাণ ও শ্বাশত সাম্যের তরী জাকের পার্টি। গতানুগতিক ধারার বাইরে প্রকৃত ইসলামের উদারনৈতিক মানবিক মূল্যবোধের বিকাশ, পরমত সহিষ্ণুতা, সকল ধর্ম মত ও পথের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান এবং সহজাত কর্মমুখর ও গতিশীল জীবন সংস্কৃতির বিকাশই জাকের পার্টির লক্ষ্য। সবচাইতে বড় কথা, বিভেদ ও অনৈক্যের অবসান ঘটিয়ে ঐক্য ও স্নিগ্ধ শান্তির ঝরণাধারা রচনার কাজই করছে জাকের পার্টি। মানুষে মানুষে সৌহার্দ্য, সম্প্রীতি, সৌভ্রাতৃত্ব, আস্থা এবং ভালোবাসার বন্ধন তৈরীর সুরভিত সংস্কৃতি রচনায় বদ্ধপরিকর জাকের পার্টি।
এক কথায়, সত্য ও সুন্দরের মহাসড়কে সকলকে যুক্ত করতে জাকের পার্টি কাজ করছে অবিরাম। বাংলাদেশ থেকে শুরু করে বিশ্বের যে কোন প্রান্তরের শান্তিকামী, কল্যাণকামী, মুক্তিকামী, মানবতাবাদী, প্রগতিবাদী, সাম্যবাদী নারী, পুরুষ জাকের পার্টির শ্বাশত বন্ধনে আবদ্ধ হতে পারেন। নিজ জীবনের কল্যাণে জাকের পার্টির আদর্শ ধারায় একাত্ম হতে পারেন। ব্যাক্তি জীবনে আত্মিক পরিশুদ্ধির তরঙ্গ সচল করে কর্মজীবনে তার স্বার্থক প্রতিফলন ঘটিয়ে অনাবিল শান্তির অধিকারী হতে পারেন।
তারা আরো বলেন, জাকের পার্টি রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে ১৯৮৯ সালে আত্মপ্রকাশ করে। এর আগে ১৯৮৭ সালের ১০ সেপ্টেম্বর জাকের সংগঠন নামে যাত্রা শুরু হয়। বিশ্বের কোটি কোটি স্রষ্টাপ্রেমী ও মুক্তিকামী মানুষের মুর্শিদ বিশ্বওলী হযরত শাহ্সূফী খাজাবাবা ফরিদপুরী (কুঃ ছেঃ আঃ) ছাহেব ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে তদীয় হুজরা মুবারকে ১৯৮৯ সালে পবিত্র ঈদে মিলাদুন্নবীর (সাঃ) পবিত্র রহমতের সময় জাকের পার্টির ফলক উন্মোচন করেন।
রাত শেষে সকালে রাজধানী ঢাকায় লাখ লাখ মানুষের উত্তাল মহাসমুদ্রে পীরজাদা আলহাজ্জ মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী জাকের পার্টির ঘোষণা গোটা দেশ ও বিশ্বকে জানিয়ে দেন।
এ সময় উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি অতিরিক্ত মহাসচিব মুরাদ হোসেন জামাল এবং জনাব মোরশেদ হাসান জামাল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জাকের পার্টি যুব সেচছা সেবক ফ্রন্ট, যুগ্ম টিম প্রধান হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্র ফ্রন্ট এর যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল আমিন সিকদার এমিল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জাকের পার্টি যুগ্ম সাংগঠনিক সম্পাদক এস এম ফারুক আলম, নারায়ণগঞ্জ জেলা জাকের পার্টির সদস্য সাহিন আহমেদ ও হাবিবুর রহমান এবং জাকের পার্টি মহিলা ও ছাত্রীফ্রন্ট সহ সকল সহযোগী সংগঠনের জেলা সভাপতি বৃন্দ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন করেন কাশিপুর ইউনিয়ন জাকের পার্টির সভাপতি মোঃ আলমগীর হোসেন এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা থানা ও ইউনিয়নের জাকের পার্টি অন্যান্য নেতৃবৃন্দ, জনসভা দোয়া ও মিলাদ মাহফিল শেষে তবারক বিতরণ করা হয়।

Comments