নুরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

নুরের শারীরিক অবস্থার উন্নতি, আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর

যুগান্ত বার্তাঃ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে। চিকিৎসকদের পরামর্শে আজ সোমবার (১ সেপ্টেম্বর) তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউ থেকে কেবিনে নেওয়া হচ্ছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান সকালে এক সংবাদ সম্মেলনে জানান, নুরকে সার্বক্ষণিক তত্ত্বাবধানে রাখা হচ্ছে এবং বর্তমানে তার অবস্থা আশাব্যঞ্জক। তিনি বলেন, নুরের নাকের হাড় ও চোয়ালের হাড় পুরোপুরি সেরে উঠতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগবে। এছাড়া চোখের ভেতরে জমে থাকা রক্ত স্বাভাবিক হতে আরও এক থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে।

চিকিৎসকরা জানিয়েছেন, নুরকে এখন থেকে স্বাভাবিক খাবার খেতে বলা হয়েছে। তবে খাওয়ার সময় তিনি ব্যথা অনুভব করছেন, যা ধীরে ধীরে কমে যাবে। এর বাইরে আঘাতজনিত কারণে নাক থেকে হওয়া রক্তক্ষরণের কিছু অংশ শ্বাসনালীতে চলে গিয়েছিল। গতকাল কাশির সঙ্গে দু’বার সে রক্ত বের হয়ে এসেছে। তবে এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই বলে চিকিৎসকরা আশ্বস্ত করেছেন। মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, নুরকে আজই আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হবে।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ