নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী
সানজিদা খানম মুক্তাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন এর নেতৃত্বে পালিত হলো বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী, বর্ণাঢ্য আনন্দ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার(৩ আগষ্ঠ) সকাল১০ঘটিকায় সিদ্ধিরগঞ্জ থেকে মিছিলটি শুরু হয়ে, আদমজী,চৌধুরী বাড়ি, চাষাঢ়া, ঝাল কুড়ি, সাইনবোর্ড, মাতাইল মেডিকেল,মেঘনা ব্রিজ, প্রদক্ষিণ শেষে সিদ্ধিরগঞ্জ এসো এলাকায় এসে মিছিলটি শেষ করেন।
পরে সংক্ষিপ্ত আলোচনা সভায় নারায়ণগঞ্জ ৪আসনের সাবেক এমপি আলহাজ্ব মুহাম্মদ গিয়াস উদ্দিন বক্তব্য রাখেন এবং বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বিএনপি’র আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারুণ্যের অহংকার তারেক রহমানের সাহসী নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, বিএনপি এ দেশের জনগণের আস্থার প্রতীক। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দলকে সুসংগঠিত করে আগামী নির্বাচনে নিরঙ্কুশ বিজয় অর্জনই হবে বিএনপি’র প্রধান লক্ষ্য।


Comments