নেতাদের তেল দিও না, জনসেবায় থাকো: স্বরাষ্ট্র উপদেষ্টা

নেতাদের তেল দিও না, জনসেবায় থাকো: স্বরাষ্ট্র উপদেষ্টা

যুগান্ত বার্তাঃ ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুলিশকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই বার্তা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং নিজেকে কখনো রাজনৈতিক কর্মী মনে করবেন না। তিনি জোর দিয়ে বলেন, "পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।"

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ যেন রাজনৈতিক নেতাদের তোষামোদে অংশ না নেন। তিনি বলেন, "আমি বারবার বলছি, আপনি যদি এখনই ‘তেল’ দেওয়া শুরু করেন, তাহলে নির্বাচনের পর সেই ‘তেল’ শেষ হয়ে যাবে। তাই এখন যা আছে, সেটি সংরক্ষণ করুন। পরে তা কাজে লাগানো সম্ভব হবে।"

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের প্রতি নির্দেশ দেন, কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকবেন না। তিনি বলেন, পুলিশ জনগণের প্রত্যাশা ও আস্থা পূরণে মনোনিবেশ করবে এবং সকল কাজ সৎ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং নির্বাচনী পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়টি গুরুত্বসহকারে শোনেন। তিনি রোববার (৭ সেপ্টেম্বর) রাজারবাগ পুলিশ লাইনে আয়োজিত নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এই বার্তা দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা পুলিশ সদস্যদের উদ্দেশে বলেন, রাজনৈতিক কোনো দলের বিশেষ সুবিধা গ্রহণ করবেন না এবং নিজেকে কখনো রাজনৈতিক কর্মী মনে করবেন না। তিনি জোর দিয়ে বলেন, "পেশি শক্তি কখনো শান্তি প্রতিষ্ঠা করতে পারে না। আপনাদের সব কাজ জনস্বার্থ ও আইন অনুযায়ী পরিচালিত হওয়া উচিত।"

তিনি আরও উল্লেখ করেন, পুলিশ যেন রাজনৈতিক নেতাদের তোষামোদে অংশ না নেন। তিনি বলেন, "আমি বারবার বলছি, আপনি যদি এখনই ‘তেল’ দেওয়া শুরু করেন, তাহলে নির্বাচনের পর সেই ‘তেল’ শেষ হয়ে যাবে। তাই এখন যা আছে, সেটি সংরক্ষণ করুন। পরে তা কাজে লাগানো সম্ভব হবে।"

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী পুলিশের প্রতি নির্দেশ দেন, কোনো রাজনৈতিক দলের দিকে ঝুঁকবেন না। তিনি বলেন, পুলিশ জনগণের প্রত্যাশা ও আস্থা পূরণে মনোনিবেশ করবে এবং সকল কাজ সৎ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করবে।

এই প্রশিক্ষণ কর্মসূচি পুলিশের সক্ষমতা বৃদ্ধি এবং তাদের নির্বাচনী দায়িত্ব পালন করার জন্য প্রস্তুত করার উদ্দেশ্যে আয়োজন করা হয়। অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তারা অংশগ্রহণ করেন এবং নির্বাচনী পরিস্থিতিতে সতর্ক থাকার বিষয়টি গুরুত্বসহকারে শোনেন।

Comments

Popular posts from this blog

ঘুম ভে‌ঙ্গে‌ছে লাপাত্তা মামা-ভা‌গ্নের !

বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন : অতিরিক্ত পুলিশ সুপার

বাংলাদেশ নৌবাহিনীতে যুক্ত হলো ৪৪১ নবীন নাবিক: বর্ণাঢ্য কুচকাওয়াজে শপথ গ্রহণ