গাইবান্ধায় বাসর রাতেই নববধূ কেটে দিলেন স্বামীর গোপনাঙ্গ

গাইবান্ধায় বাসর রাতেই নববধূ কেটে দিলেন স্বামীর গোপনাঙ্গ

যুগান্ত বার্তাঃ গাইবান্ধার সাদুল্লাপুরে এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনায় ধুমধামে বিয়ে করার মাত্র কয়েক ঘণ্টার মধ্যে নববধূ মোরশেদা আক্তার (২০) তার স্বামী নজরুল ইসলাম (২৫)-এর গোপনাঙ্গ কেটে দিয়েছেন। ঘটনার পর স্বামী গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের পাইকা গ্রামে এই ঘটনা ঘটে। পলাশবাড়ি উপজেলার মাঠের হাটের রাজনগর গ্রামের আইয়ুব আলী প্রধানের মেয়ে মোরশেদা আক্তারকে পার্শ্ববর্তী পাইকা গ্রামের ময়নুল শেখ ওরফে কুরালু শেখের ছেলে নজরুল ইসলামকে বিয়ে করা হয়। বিয়ের রাতেই আনন্দ-উল্লাসের মধ্যেই নববধূকে বাড়ি আনা হয়। বাসর ঘরে অবস্থানকালে মোরশেদা ধারালো ব্লেড দিয়ে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দেয়।

নজরুল ইসলাম রক্তাক্ত অবস্থায় আত্নচিৎকার করলে স্বজনরা এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। স্বামীর গোপনাঙ্গের কিছু অংশ কেটে ফেলার ফলে ঘটনাস্থল ও আশপাশে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে পুলিশ নববধূকে আটক করে সাদুল্লাপুর থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, এমন ঘটনা এলাকায় নজিরবিহীন এবং স্থানীয়দের মধ্যে বিস্ময় ও উদ্বেগের সৃষ্টি করেছে। খোর্দ্দকোমরপুর ইউনিয়ন পরিষদের সদস্য আতোয়ার রহমান বলেন, “বিয়ের রাতেই এমন ঘটনা ঘটানো হৃদয়বিদারক ও অপ্রত্যাশিত।”

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার সাংবাদিকদের জানিয়েছেন, নববধূকে স্বামীর গোপনাঙ্গ আংশিক কেটে দেওয়ার অভিযোগে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। তিনি বলেন, “বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আহত ব্যক্তির চিকিৎসা চলছে এবং আমরা পুরো ঘটনার ব্যাখ্যা ও প্রমাণ সংগ্রহে কাজ করছি।”

প্রাথমিকভাবে জানা গেছে, পরিবারের বা পারিবারিক বিবাদ বা অস্বাভাবিক মানসিক পরিস্থিতি থাকতে পারে এই ঘটনার পেছনে, তবে পুলিশ বিষয়টি গভীরভাবে তদন্ত করছে। স্থানীয়রা জানিয়েছে, ঘটনার পর এলাকার মধ্যে আতঙ্ক এবং চাঞ্চল্য বিরাজ করছে।

পুলিশ জানিয়েছে, নববধূ ও স্বামীর পরিবারসহ আশেপাশের সাক্ষীদের বয়ান নেওয়া হচ্ছে, যাতে ঘটনার প্রকৃত কারণ নির্ধারণ করা যায় এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা