শাপলা প্রতীক নিয়ে মান্নার স্পষ্ট বার্তা, কৃতজ্ঞতা সারজিসের

শাপলা প্রতীক নিয়ে মান্নার স্পষ্ট বার্তা, কৃতজ্ঞতা সারজিসের

যুগান্ত বার্তাঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) যদি শাপলা প্রতীক পায়, তাহলে এ নিয়ে কোনো মামলা করবেন না বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না।

বৃহস্পতিবার (২ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

মান্না পোস্টের কমেন্টে লিখেছেন, “আমাকে যদি জাতীয় প্রতীকের কারণে শাপলা না দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন আর কাউকে দিতে পারবে না। ওরা (এনসিপি) আমার কাছে এসেছিল। যারা জুলাই অভ্যুত্থান করেছে, তাদের বয়স, অভিজ্ঞতা এবং শেখ হাসিনার ফ্যাসিবাদ উৎখাতের লক্ষ্য বিবেচনা করে আমি তাদের প্রতি দরদী। শাপলা প্রতীক যদি তাদের দেওয়া হয়, আমি অঙ্গীকার করতে পারি যে কোনো মামলা করব না।”

মান্নার এই পোস্ট নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

এর আগে, বুধবার (১ অক্টোবর) রাতে সিরাজগঞ্জের একটি রেস্টুরেন্টে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায়ও মান্না একই বক্তব্য দিয়েছেন।

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা