নতুন পোশাকে মাঠে পুলিশ
যুগান্ত বার্তাঃ বাংলাদেশ পুলিশের সদস্যরা পুরাতন পোশাক ছেড়ে গতকাল থেকে নতুন পোশাক পরতে শুরু করেছেন। শুরুতে ঢাকা মহানগর পুলিশসহ (ডিএমপি) দেশের সব মহানগর পুলিশ ও বিশেষায়িত ইউনিটের পুলিশ সদস্যরা নতুন পোশাক পরেছেন। তবে জেলা পুলিশ এখনো তা পায়নি। ধাপে ধাপে পুলিশের সব সদস্যের কাছে নতুন পোশাক পৌঁছে যাবে।
পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদাত হোসাইন বলেন, গাঢ় নীল ও সবুজ রঙের পরিবর্তে লোহার রঙের পোশাক জেলা ও রেঞ্জ পুলিশ পর্যায়ক্রমে পরবেন। তবে এপিবিএন ও এসপিবিএনে আগের পোশাক থাকবে। ডিএমপির ডিসি (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান বলেন, ডিএমপিসহ সব মহানগরে নতুন ইউনিফর্ম চালু হয়েছে।
পরে অন্যান্য ইউনিটেও তা চালু করা হবে। এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন, পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত হয়ে গেছে। পুলিশ, র্যাব ও আনসারের জন্য তিনটি পোশাক সিলেক্ট করা হয়েছে। এটা আস্তে আস্তে ইমপ্লিমেন্ট হবে।


Comments