এক ম্যাচ জয়ের পর ৯ বছরে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ভারতের র‌্যাঙ্কিং ৬ ধাপ নিচে নেমেছে

এক ম্যাচ জয়ের পর ৯ বছরে সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ, ভারতের র‌্যাঙ্কিং ৬ ধাপ নিচে নেমেছে

যুগান্ত বার্তাঃ বাংলাদেশের ঐতিহাসিক জয়ের পর ফিফা র‌্যাঙ্কিংয়ে এসেছে বড়সড় সুখবর। ভারতকে হারিয়ে মাত্র এক ম্যাচের পরই তিন ধাপ উপরে উঠে এসেছে হাভিয়ের কাবরেরার দল। বুধবার (১৯ নভেম্বর) রাতে প্রকাশিত ফিফার সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, বাংলাদেশ ১৮৩ থেকে উঠে দাঁড়িয়েছে ১৮০তম স্থানে।

এএফসি এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে শেখ মোরসালিনের একমাত্র গোলেই ২২ বছর পর ভারতকে হারিয়েছিল লাল-সবুজের যোদ্ধারা। সেই জয়ের প্রতিফলন মিলেছে নতুন র‌্যাঙ্কিংয়েও। বাংলাদেশ দলের রেটিং পয়েন্ট বেড়েছে ১৭.১৩; এখন মোট পয়েন্ট দাঁড়িয়েছে ৯১১.১৯—যা গত মাসে ছিল ৮৯৪.০৬। এ র‌্যাঙ্কিং বাংলাদেশের বিগত নয় বছরের মধ্যে সর্বোচ্চ; সর্বশেষ ২০১৬ সালের জুনে দলটি ছিল ১৮১তম স্থানে।

অন্যদিকে, বাংলাদেশের কাছে হেরে বড় ধাক্কা খেয়েছে ভারত। তাদের র‌্যাঙ্কিং ১৩৬ থেকে নেমে ১৪২-এ গেছে—অবনতি ছয় ধাপ। নেপালও দুই ধাপ পিছিয়ে এখন ১৮২তম স্থানে।

বিশ্ব র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পরিবর্তন না এলেও শীর্ষ দশে নড়চড় হয়েছে। বছর শেষে প্রথম স্থানে রয়েছে স্পেন, তাদের পরেই আর্জেন্টিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। তবে ক্রোয়েশিয়া মরক্কোকে টপকে উঠে এসেছে দশ নম্বরে। অন্যদিকে, ব্রাজিল উন্নতি করে পঞ্চম স্থানে উঠে গেছে, পিছিয়ে পড়েছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। আট নম্বরে আছে বেলজিয়াম এবং নবম স্থানে জার্মানি।

সব মিলিয়ে ভারতবধের আনন্দ যেন আরও বড় হয়ে উঠেছে ফিফার সর্বশেষ র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ফুটবল দলের এই অগ্রগতিতে

Comments

Popular posts from this blog

নারায়ণগঞ্জে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক বিপ্লব গুরুতর আহত, সুযোগ বুঝে সর্বস্ব লুটলো চালক

জনসচেতনতা বৃদ্ধি করলেই ডেঙ্গুর প্রকোপ ও এর ভয়াবহতা দূর করা সম্ভব : সাখাওয়াত হোসেন খান

গণতন্ত্র হুমকির মুখে? গণতন্ত্রে বিশ্বাস না করা শক্তির উত্থান হচ্ছে- মির্জা ফখরুলের সতর্ক বার্তা