যুগান্ত বার্তা (কামরুল হাসান বিপ্লব): ফতুল্লার পঞ্চবটি এলাকায় অবস্থিত বিসিকে প্রভাব বিস্তার ও ব্যবসায়ীদের কাছ থেকে অনৈতিক সুবিধা নিতে ব্যবসায়ী নেতা ও বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম একটি প্রভাবশালী মহলের টার্গেটে পরিণত হয়েছে। এমনটাই অভিযোগ নারায়ণগঞ্জের গার্মেন্টস ব্যবসায়ীদের। তাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘটিত হওয়া হত্যা মামলার আসামি দাবি করা হলেও পুলিশ বলছে মোহাম্মদ হাতেম কোন মামলার আসামি নন। গত ১৬ জুলাই নারায়ণগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে এক আলোচনা সভায় হাতেমের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে বলে দাবী করেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল আমিন। এসময় হাতেম হত্যা মামলার আসামি বলেও দাবী করেন তিনি। আল আমিন বলেন, ওসমানদের ক্যাশিয়ার কে? সেই হাতেমদের নাম বলা যাবে না। তারা জুলাই গণঅভ্যুত্থানের হত্যা মামলার আসামি। হাতেমের বিরুদ্ধেও মামলা রয়েছে। তবে হাতেমের বিরুদ্ধে কোন মামলা নেই বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, মোহাম্মদ হাতেমের বিরুদ্ধে নারায়ণগঞ্জে কোন মামলা নেই। নারায়ণগঞ্জের বাইরের কোন মামলার তথ্য...
Comments